1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নিয়ামতপুরে জামায়াতের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নিয়ামতপুরে জামায়াতের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে জামায়াতের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ।

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ বিশেষ প্রতিনিধি ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনে জামায়াতের মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নিয়ামতপুর উপজেলা জামায়াতের অফিস কক্ষে নিয়ামতপুর উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ তুলে ধরেন এবং দায়িত্বশীল ব্যাক্তিগণ তা দেখে সমাধান করে থাকেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন আমি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে আমি দল মত দেখে কনো কাজ করবোনা, বরং কাজ করব আমি সর্বস্তরের মানুষের
জন্য।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের সঠিক নিউজের মাধ্যমেই সমাজের অন্যায় অপরাধ বন্ধ হওয়া সম্ভব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কে সাথে নিয়েই আমার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন করবো বলে জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জনাব নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামাতের আমির জনাব মোঃ আফজাল হোসেন, নিয়ামতপুর উপজেলা জামাতে নায়েবে আমীর ইব্রাহিম হোসেন, নিয়ামতপুর উপজেলা জামাতের প্রচার সম্পাদক জনাব সুলতান আহমেদ, উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন নওগাঁ জেলা বারএ্যসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট এস এম জোবায়ের। এছাড়াও মত বিনিময় সভায় সাংবাদিকগণ বিভিন্ন প্রশ্ন করেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ন‌ওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম ,প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামী নওগাঁ ৪৬-১ আসনের মনোনীত পদপ্রার্থী জনাব মোঃ মাহবুবুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট