1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুর জেলা কৃষকদলের উদ্যোগে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুর জেলা কৃষকদলের উদ্যোগে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা কৃষকদলের উদ্যোগে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন) জেলা প্রতিনিধি পিরোজপুর।

৮ ই (জানুয়ারি) বিকাল ৪ টার সময় পিরোজপুর সদর কৃষ্ণচূড়া মোরে পিরোজপুর জেলা কৃষক দলের কার্যালয় পিরোজপুর জেলা কৃষকদলের উদ্যোগে তিন-তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মাতা, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ বাচ্চু, দোয়া মাহফিল পরিচালনা করেন পিরোজপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাব্বির হোসেন সভাপতি সাবেক পৌর বিএনপি, আলহাজ্ব হিরুয়ার রহমান মোল্লা সাবেক সদস্য জেলা বিএনপি ও সদস্য নাজিরপুর উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান (মিজান) সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা কৃষক দল সহ পিরোজপুর জেলা কৃষক দল, বিভিন্ন উপজেলা কৃষক দল, ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের বিএনপি’র পরিবারের অভিভাবক কে হারিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ করার পর বিএনপির হাল ধরেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, তার আদর্শ অনুপ্রেরণা আমাদেরকে বুঝিয়েছে রাজনীতি প্রতিহিংসার জন্য নয়, আমাদের প্রত্যেকেরই দেশমাতার আদর্শে রাজনীতি করা উচিত তাহলেই জাতীয়তাবাদী বিএনপি দল সফলতা পাবে, তিনি আরো বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষে একসাথে কাজ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামীন যেন দেশমাতাকে বেহেস্ত নসিব করেন আমিন।
সভাপতির বক্তব্যে বলেন বিগত স্বৈরশাসনের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে অত্যাচার, নিপীড়ন, অন্যায় ভাবে কারাগারে রেখেছিলেন আজ তারা কোথায় একজন রাক্ষসীর নারী জন্য সমগ্র জাতি, দেশ অভিশাপ দেয় আর একজন আপোষহীন নেত্রীর বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশ কাঁদে। তিনি আরো বলেন আগামী ত্রয়োদাস জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সবাই একযোগে কাজ করতে হবে।
সংক্ষিপ্ত আলোচনার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া করা হয় , উক্ত দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মাহামুদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট