1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেন

লক্ষ্মীপুর-৩ (সদর-রায়পুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট তিনবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ নির্বাচনী প্রচারণাকালে তিনি এক বৃদ্ধা নারীকে ৫০০ টাকা প্রদান করেন, যা সরাসরি ভোটার প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং অনেকে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।এর আগেও একই প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান,একজন প্রার্থী বারবার আইন ভাঙলেও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব?স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এই নিরব ভূমিকা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিস বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট