1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের মৃ ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের মৃ ত্যু

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর (মাদারীপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছুটা দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট