
গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি যশোর
৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার সাবেক সেনা সদস্য ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বডিগার্ড শাহাজান ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের জানাজা নামাজ আজ জোহর নামাজ বাদ তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।জানাজা নামাজে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, শ্রমিক বিষয়ক সম্পাদক শহীদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।মরহুম শাহাজান তার কর্মজীবনে দেশ ও জাতির প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ ও দেশপ্রেমিক মানুষকে হারাল বলে শোক প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।