আতিকুর রহমান উপজেলা প্রতিনিধি আলীকদম, বান্দরবান
গরু সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলীকদম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকাল ৩ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম খামার বাড়িতে আবাদি জমিতে কাজ করতে গেলে জমিতে গরু ফসল খেতে দেখতে পান। পূর্বেও এরকম কয়েকবার ফসল খেয়ে ফেললে জমির মালিককে অবহিত করেন। এই বার ওবায়দুল হক স্যার গরু বেধে রাখলে। একপর্যায়ে গরুকে কেন্দ্র করে স্যারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে। গতকাল হইতে অদ্যবধি পর্যন্ত আইনি কোন পদক্ষেপ না দেখায় আলীকদমের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই হামলার তীব্র নিন্দা জানাই তারই ধারাবাহিকতায় আজকে আলীকদম উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। আয়োজিত এ মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষককে গরুকে কেন্দ্র করে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। যদি ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করে তাহলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি জুলকারনাইন ও সাধারণ সম্পাদক মো: ইয়াকুব ঘোষণা করেন যদি ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করে তাহলে পরবর্তীতে যে কর্মসূচি গুলো পালন করা হবে তা মাননীয় ইউএনও মহোদয়কে স্মারকলিপি প্রধানের মাধ্যমে জানিয়ে দেন।
১। উক্ত হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা।২। হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ৩। ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণকরা ৪। ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
ইউএনও মহোদয় বলেন বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে ওসি মহোদয়কে অনুরোধ করবেন মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬