1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ইং ০৮/০১/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.২০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া রোডস্থ বিদেশি খিত্তা ২ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মোহাম্মদ জয়নাল আবেদীন (৪২)। তিনি আকবর আলীর পুত্র। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ গাওয়াইব, থানা দক্ষিণখান, ঢাকা মহানগর এবং বর্তমান ঠিকানা বাসা নং–৫৫৩, রোড–মাদ্রাসাগুলি, থানা তুরাগ, ঢাকা মহানগর।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট