নিখোঁজের দুই সপ্তাহ পর খাল থেকে উনদ্ধা র বাকপ্রতিবন্ধী কৃষকের ম র দে হ
সৈয়দ আলরাজী, জেলা প্রতিনিধি | পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলায় নিখোঁজ থাকার প্রায় দুই সপ্তাহ পর এক বাকপ্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম মারুফ শিকদার (২৭)। তিনি সদর উপজেলার রায়েরকাঠি এলাকার বাসিন্দা এবং শাহেদ শিকদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মারুফ শিকদার পেশায় কৃষক ছিলেন এবং তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে রাখা হলেও পরে স্বজনরা এসে শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, গত ২৩ ডিসেম্বর রাত থেকে মারুফ শিকদার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর তার বাবা শাহেদ শিকদার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মারুফ শিকদারের স্ত্রী ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বাকপ্রতিবন্ধী এই কৃষকের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬