
মোঃ বায়েজিদ হাসান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অংগ সংগঠন যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে এক সমাবেশ শুক্রবার সংগঠনটির ফটিকছড়ি উপজেলার নিজস্ব অফিস হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা সেক্রেটারী আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দীন ইমু ও ফটিকছড়ি জামায়াতে ইসলামীর শুরা সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন ফটিকছড়ি যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব ও ক্রীড়া বিভাগের থানা সেক্রেটারী বায়েজিদ হাসান মুরাদ। এতে যুব বিভাগের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।