1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে ছাত্রদলের নেতা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে ছাত্রদলের নেতা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ রুবেল হোসেনপটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে একটি রাইস মিলের সিসি ক্যামেরা চুরি এবং পরবর্তীতে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিজন রায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার সংলগ্ন ‘মৌমিতা রাইস মিল’-এর মালিক বিজন রায় দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মিলের বাইরে থাকা ৪টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।ভুক্তভোগী বিজন রায় অভিযোগ করেন, সিসি ক্যামেরা চুরির পর থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে গালিগালাজ ও ৫ লাখ টাকা চাঁদাসহ দুটি মোটরসাইকেল দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাকে সপরিবারে দেশত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নির্দিষ্ট করে ছাত্রদল নেতা হুজাইফার বিরুদ্ধে এই চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তোলেন। প্রাণের ভয়ে বর্তমানে তিনি বাড়িতে থাকতে পারছেন না এবং তার ব্যবসা প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধ রেখেছেন।তবে অভিযোগ অস্বীকার করে হুজাইফা বলেন, ‘আমি ঢাকায় থেকে পড়াশোনা করি। গ্রামের কোনো বিষয়ে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ‘ব্যবসায়ী বিজন রায়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট