1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে দীর্ঘ ৬৩ বছরের পুরনো জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে দীর্ঘ ৬৩ বছরের পুরনো জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর মধ্যপাড়ায় দীর্ঘ ৬৩ বছরের পুরনো ‘জড়াশাহীবাগ জামে মসজিদ’ পুনঃর্নির্মাণের লক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) জুমআ’র নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উপস্থিতিতে এই নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বকর খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ড. রেজাউল করিম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌফিক ইফতেখার খানশুর টিপু।কমিটির সদস্য সচিব হেদায়েত আলী খানশুর শোভা জানান, মসজিদটির গোড়াপত্তন হয়েছিল আজ থেকে ছয় দশক আগে। ১৯৬২ সালে প্রয়াত মণ্টু মিয়া চেয়ারম্যান মসজিদের জন্য জায়গা বরাদ্দ দেন এবং স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে এলাকাবাসীর প্রচেষ্টায় মসজিদটি পাকাকরণ করা হয়। দীর্ঘ সময় পার হওয়ায় বর্তমানে মসজিদের ছাদে ফাটল, দেয়ালের পলেস্তারা খসে পড়া এবং মুসল্লিদের জায়গার তীব্র সংকট দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন ও স্থান সংকুলান না হওয়ায় সমাজবাসী ঐক্যবদ্ধ হয়ে পুরনো কাঠামোটি ভেঙে সেখানে একটি আধুনিক তিনতলা বিশিষ্ট নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট