যশোর জেলার ০৩ (তিন) থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যশোরের পুলিশ সুপার
গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি যশোর
৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর মহোদয় ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল ০৩ (তিন) থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ অনেক অপরাধীদের সম্পর্কে তথ্য পায়। বাংলাদেশ পুলিশ গ্রাম পর্যায়ে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে সর্বপ্রথম রেসপন্সটা গ্রাম পুলিশের কাছ থেকেই পায়। পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য গ্রাম পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার "নাভারন" সার্কেল, সকল অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশ যশোরের অফিসার- ফোর্সবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬