
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার যশলদিয়া আকন্দ মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় মেদিনীমন্ডল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীমন্ডল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সাব্বির আহমেদ নিশাদ।দোয়া মাহফিল সঞ্চালনা করেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম।জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল। লৌহজং উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আমীর মাঝী অনুষ্ঠানে অংশ নেন।২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আকন উপস্থিত ছিলেন।ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন মিঠু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ইয়াসীন মোল্লা,আসাদুল ইসলাম ও মো.স্বপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও সম্রাটসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠ করা হয়।পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।