হাসানগঞ্জ সত্যের প্রতীক বন্ধু স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল
মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
গাইবান্ধারের সুন্দরগঞ্জ উপজেলা ০১ নং বামনডাঙ্গা ইউনিয়নে হাসানগঞ্জ সত্যের প্রতীক বন্ধু স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নজমুল হুদা সাবেক চেয়ারম্যান,সঞ্চালায়ন আশিকুর রহমান।
বৃহস্পতিবার ০৭ জানুয়ারি বিকেলে ০৩.১০ মিনিটে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ ফুটবল একাদশ বনাম এস আই ও স্পোর্টিং ক্লাব পাঠক শিকড় কলের পাড় মোড় ট্রাইবেকার ০৪ গোলে বিজয়ী লাভ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার মো: জিয়াউল ইসলাম জিয়া, ২৯গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও সহ-সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এম এ গফফার মোল্লা, আহ্বায়ক, ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি। সাগির খান, সদস্য সচিব, ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি। আব্দুল মতিন মিয়া, যুগ্ম-আহ্বায়ক, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি বেলায়েত হোসেন সবুজ, যুগ্ম- আহ্বায়ক, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি। মাহমুদুল ইসলাম প্রামানিক( মাহমুদ) সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।আগামী ১২/০১/২০২৬ ইং তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
প্রধান রেফারি রফিক মিয়া, সহকারী রেফারি, উৎসব, ঈমান, বিভিন্ন এলাকায় থেকে হাজার হাজার ফুটবল প্রেমিক সাধারণ মানুষ ছোট ছেলে ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬