1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কসবা টাস্কফোর্সের অভিযানে, দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ আটক ২ জন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

কসবা টাস্কফোর্সের অভিযানে, দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ আটক ২ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস সহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশও এ অভিযানে অংশ নেয়।
আটকৃতরা হলেন- দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, ‘বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ দুজনকে আটক করা হয়েছে।তাই অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জন আস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট