1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোটাধিকার ও গণভোটে উদ্বুদ্ধ করতে সাপাহারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ভোটাধিকার ও গণভোটে উদ্বুদ্ধ করতে সাপাহারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ভোটাধিকার ও গণভোটে উদ্বুদ্ধ করতে সাপাহারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

মোঃ হামিদুর রহমান
ভ্রাম্যমান প্রতিনিধি, নওগাঁ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নওগাঁর সাপাহার উপজেলায় ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সরকার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ৪টা৩০ মিনিটেসাপাহার সদরের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ কর্মসূচির আয়োজন করা হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ শ্লোগানে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার সম্পর্কে জনগণকে অবহিত করা, গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারাভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে প্রদর্শিত হয় বিভিন্ন সময়োপযোগী প্রামাণ্যচিত্র। ঘণ্টাব্যাপী এ প্রদর্শনীতে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
প্রচারণার অংশ হিসেবে বড় পর্দায় জুলাই গণ-অভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং সীমান্তে ফেলানী হত্যার ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব চিত্রে রাষ্ট্রীয় জবাবদিহিতা, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে তিনি গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ভ্রাম্যমাণ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ বাড়াচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে এটি কার্যকর ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।
সংশ্লিষ্টরা জানান, সাপাহারসহ প্রত্যন্ত অঞ্চলে এই ‘ভোটের গাড়ি’ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হলে নির্বাচন ও গণভোট বিষয়ে দেশব্যাপী ইতিবাচক জনমত সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট