1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মিঠাপুকুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মিঠাপুকুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মো: সজল সরকার মিঠাপুকুর রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোসাদ্দেক হোসেন মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মোসাদ্দেক হোসেন মিন্টু একজন পরিচ্ছন্ন রাজনীতিক হওয়া সত্ত্বেও একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘মাদক কারবারি’ হিসেবে সাজিয়ে পোস্ট দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীবৃন্দ বলেন,একটি স্বার্থান্বেষী মহল মিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে।আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পর্দার আড়াল থেকে এই ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বে এসব কুরুচিপূর্ণ পোস্ট সরিয়ে নেওয়া না হলে এবং অপপ্রচার বন্ধ না হলে আগামীতে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে।সংবাদ সম্মেলনে মিঠাপুকুর উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট