1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংবাদ সম্মেলন করে নেতাকর্মী নিয়ে আ:লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

সংবাদ সম্মেলন করে নেতাকর্মী নিয়ে আ:লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলন করে নেতাকর্মী নিয়ে আ:লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

ওবায়দুর রহমান
দৈনিক প্রভাতী বাংলাদেশ
সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের সালথায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়ন সহ যদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী ৫ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে কয়েকশো নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকাল চার টার দিকে উপজেলার যদুনন্দীতে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হান্নান মৃধা, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রতাতন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর। এসময় তাদের সাথে আরও কয়েকশো নেতাকর্মী যোগদান করেন।

উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়ন লিখিত বক্তব্যে বলেন, আমি সহ মোট ৫ জন কোন প্রকার চাপ বা ভয় না পেয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু কাজের প্রতি সন্তুষ্টি হয়ে বিএনপিতে যোগদান করিলাম। এরপর তারা কয়েকশো নেতাকর্মী নিয়ে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে।

এসময় উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আ: কাইয়ুম মোল্যা, প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকবুল হোসেন (বাবু), ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওহিদুজ্জামান খান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুন্সি শাহআলম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল পাটোয়ারী। ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ ভূইয়া। ৯ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবু মেম্বার প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট