1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চট্টগ্রাম মিরসরাই  এ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাইতকান্দি ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

চট্টগ্রাম মিরসরাই  এ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাইতকান্দি ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

হারাধন নিজস্ব  প্রতিনিধি, মিরসরাই 

আজ শুক্রবার মিরসরাই এ কমর আলী বাজারে ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে  বিএনপি সাবেক আহবায়ক জনাব ফজলুল হক  এ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিএনপির আহবায়ক  জনাব আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব জনাব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জনাব আলমগীর।
শোক সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো। তিনি আজীবন দেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন লড়াই করে গেছেন। তার এই ত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে।দোয়া ও মোনাজাত শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভার শেষ পর্যায়ে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।আরো উপস্থিত ছিলেন মাষ্টার জসিম উদ্দিন, সাবেক সভাপতি হাইতকান্দি বিএনপি।ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি জনাব আশরাফ আলী আহম্মদ,জনাব নাজিম উদ্দীন,জনাব ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, লিটন,কামাল,জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল ছালাম সাধারন সম্পাদক আবুল কালাম চৌধুরী, মাষ্টার ফরহাদ।অনুষ্ঠান  সঞ্চালনা করেন জনাব সেলিম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হাইতকান্দি ইউনিয়ন বিএনপি ও জনাব আবদুল রহিম বেলাল  সাবেক যুগ্ম আহবায়ক  হাইতকান্দি ইউনিয়ন বিএনপি।উক্ত শোক সভায় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর স্মৃতি স্মরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট