1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডা. সুজন সাহার পদায়নের প্রতিবাদে শিবচরে মানববন্ধন, পদ বাতিলের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ডা. সুজন সাহার পদায়নের প্রতিবাদে শিবচরে মানববন্ধন, পদ বাতিলের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ডা. সুজন সাহার পদায়নের প্রতিবাদে শিবচরে মানববন্ধন, পদ বাতিলের দাবি

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
শিবচর মাদারিপুর

ডা. সুজন সাহাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জানুয়ারি ২০২৬ বিকেল চারটায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শিবচর উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিবচরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, ডা. সুজন সাহা একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। তার অতীত কর্মকাণ্ড বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ এবং ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের একজন বিতর্কিত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। এতে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে ডা. সুজন সাহার এ পদায়ন বাতিল করার দাবি জানান এবং তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট