1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে এক গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন..... - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে এক গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন…..

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে এক গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন…..

সুমন রায়
উপজেলা প্রতিনিধি,সৈয়দপুর,নীলফামারী

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে এই নরমাল ডেলিভারির মাধ্যমে পর্যায়ক্রমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।
প্রথম শিশুটি জন্মগ্রহণ করে রাত ৯টা ১৭ মিনিটে, দ্বিতীয়টি ৯টা ২০ মিনিটে এবং তৃতীয়টি ৯টা ৩০ মিনিটে।বর্তমানে মা ও তিন কন্যা সন্তানই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর মো. শুভ ইসলামের স্ত্রী মোছাঃ তৌহিদা আক্তার মৌন জেনারেল হাসপাতালে একসাথে তিনটি কন্যা সন্তান (ট্রিপলেট) জন্ম দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতির শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও ডাক্তার নিশাত তাবাসসুম-এর দক্ষ তত্ত্বাবধান ও সিনিয়র স্টাফ নার্স তাহরিমা আক্তার জিমি, খুসুবু (জুঁই) শোভা এবং ওটি স্টাফ জোসনা বেগমের অভিজ্ঞতায় কোনো ধরনের সিজার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তানদের জন্ম দেন মা। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন।
মৌন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এটি হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্পন্ন চিকিৎসাসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট