1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শাহপরীর দ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

ভিডিও সংবাদ 👇👇

শাহপরীর দ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার: 

কক্সবাজারের টেকনাফ সদর সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। কিশোরীর সঙ্গে থাকা একটি ব্যাগে একটি বাংলাদেশি ও দুটি মালেশিয়ার মোবাইল নম্বর পাওয়া গেছে।স্থানীয় এক নারী প্রত্যক্ষদর্শী জানান, এশারের নামাজের পর বেড়িবাঁধে হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা ঘর থেকে বের হন। পরে সেখানে গিয়ে দেখা যায়, ওই কিশোরী বমি করছিল। পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম আরফা ও বাড়ি মহেশখালী বলে জানান। ব্যাগে পাওয়া বাংলাদেশি নম্বরে কল দিলে শাহপরীরদ্বীপের সেলিম মিস্ত্রি নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তিনি কিশোরীকে চেনেন বলে জানালেও পরে ফোন বন্ধ করে দেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী আরও জানান, বিজিবির সঙ্গে কথা বলে কিশোরীকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালেই তার মৃত্যু হয়।এ বিষয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই সনজিব বলেন, ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে আমরা অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট