1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাটুরিয়া উপজেলার সাবেক ছাত্রদলের উদ্যোগে স্বরণ সভা ও মিলাদ মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

সাটুরিয়া উপজেলার সাবেক ছাত্রদলের উদ্যোগে স্বরণ সভা ও মিলাদ মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

সাটুরিয়া উপজেলার সাবেক ছাত্রদলের উদ্যোগে স্বরণ সভা ও মিলাদ মাহফিল

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সাবেক ছাত্রদলের উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্বরণ সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের ছাত্র রাজনীতিতে তার প্রেরণাদায়ক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তার আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি, ছাত্রদল সাটুরিয়া উপজেলা।
মোঃ আব্দুর রহমান, সাবেক সভাপতি, ছাত্রদল;
মোঃ শাহীন আজাদ বিপ্লব, সাবেক সভাপতি, ছাত্রদল;
মোঃ আমীর হামজা, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল;
মোঃ ফরিদ হোসেন, সাবেক প্রচার সম্পাদক, ছাত্রদল ও বর্তমান সদস্য সচিব, যুবদল;
মোঃ সাদ্দাম হোসেন, সাবেক আহবায়ক, ছাত্রদল। সাটুরিয়া উপজেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মিজানুর রহমান, সভাপতি, শ্রমিক দল, সাটুরিয়া উপজেলা;
মোঃ বরকত মল্লিক, সভাপতি, কৃষক দল, সাটুরিয়া উপজেলা; মোঃ মহসিনুজ্জামান আহবায়ক, স্বেচ্ছাসেবক দল, সাটুরিয়া উপজেলা।
জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, জাসাস, সাটুরিয়া উপজেলা;
মোঃ লিটন শাহ, সাংগঠনিক সম্পাদক, জাসাস, সাটুরিয়া উপজেলা;
এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব এখনো তৃণমূল পর্যায়ে গভীরভাবে অনুপ্রেরণা জোগাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট