1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বর্ণাঢ্য আয়োজনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বর্ণাঢ্য আয়োজনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ৬ষ্ঠ বারের মতো আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এ আনন্দ ভ্রমণ।ভোর সকাল থেকেই একে অপরকে ফোনে জাগ্রত করা এবং হবিগঞ্জ ধানসিঁড়ি রেস্টুরেন্টে নাস্তা শেষে গন্তব্যের দিকে ছুটে চলা।সকাল ১০টায় শ্রীমঙ্গল চায়ের কন্যা ভাস্কর্যে কিছুক্ষণ বিরতি দিয়ে সোজা ৫ তারকা হোটেল গ্র্যান্ট সুলতানে। সেখানে যার যার মতো করে ছবি ও গ্রুপ ছবি ধারণসহ সৌন্দর্য উপভোগ করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।পরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘লাউয়াছড়া’র গহীনে গিয়ে যার যার মতো করে পাহাড়ি দৃশ্য অবলোকন করা হয়। এরই মধ্যে বাড়তি আনন্দ দেয় ছোট-বড় অসংখ্য বানর।পর্যটকদের খাবারের লোভে বানরগুলো একেবারে কাছে এসে যায়। যা শিশু ও নারীরা কিছুটা ভয় পেয়ে থাকেন। বিকাল ৩টায় খাসিয়াপঞ্জির কাছে ছোট মাঠে কাংখিত পাতিল ভাঙা ও রে ্যফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কারও ছিল একাধিক ও আকর্ষণীয়।এরপর বিকাল ৪টায় শ্রীমঙ্গল পানসি হোটেলে দুপুরের খাবার ও বিভিন্ন কেনাকাটা শেষে শিকড়পানে ছুটে চলা।এ আনন্দ ভ্রমণের নেতৃত্বে ছিলেন, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া। আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেন, দৈনিক সবুজ সিলেট এর প্রতিনিধি কাওছার আহমেদ রাসেল, প্রবাসী সাব্বির আহমদ, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ শেখ আলমগীর, দপ্তর সম্পাদক আনসার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোবাশ্বির আহমদ, ফারুক আহমদ, ইমরান আহমদ চৌধুরী, সাব্বির আহমদ শিবলী নোমানী, মোঃ নাসির উদ্দিনও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট