
হবিগঞ্জের মাধবপুর সুরমা চা বাগান থেকে ৫০ কেজি গাঁ জাস হ দুইজন গ্রে প্তা র।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জ জেলার র্যাব-৯,সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প একটি অভিযানের দল কুখ্যাত দুই জন মাদক বিক্রেতা সহ ৫০ কেজি গাঁজা আটক করেছে। জানা যায় র্যাব-৯ অভিযানের দল মাধবপুর থানাধীন তেইল্লা পাড়া বাজারে রাত ৯ ঘটিকার সময় অবস্থান করছিল। তখন তারা জানতে পারে মাধবপুর থানাদীন শাজাহানপুর ইউনিয়ন ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন হাইওয়ে রোডে সুরমা চা বাগানের ভেতর দুইজন মাদক ব্যবসায়ী গাজা বেচা কেনার জন্য এখানে অবস্থান করছে। তখন ওই জায়গায় র্যাব অভিযান শুরু করে র্যাবে উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের আটক করতে সক্ষম হয়। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এই গাজা সংগ্রহ করে সারাদেশে বিক্রয়ের জন্য নিয়ে যায়। তাদের কাছে ৫ টি বস্তার মধ্যে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার কৃত ব্যাক্তিদের পরিচয় জানা যায় তারা হল ১/ নিবারণ তন্ত্রবায় (৩৫),পিতা মৃত :গোবিন্দ। ২/ সাজু গোয়াল (২২),পিতা :উপেন্দ্র গোয়াল । উভয়ের সাং : সুরমা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।পরভর্তী আইনগত ব্যবস্থার জন্য ২০১৮ খৃঃএর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানা জদ্ধারকৃত গাজা ও দুইজন মাদক কারবারি কে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র্যাব-৯ বলেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।