1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী র সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়ন বৈধ ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী র সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ 
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে। ১১ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় ১% হারে ৫৩৯৬ জন ভোটারের ক্রস চেকে ১ জন ভোটের তথ্যগত অমিল বা ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন।

পরে ঐ ভোটার স্বশরিরে কমিশনে হাজির হয়ে উক্ত ভোটদান তথ্যটি সঠিক বলে স্বীকারোক্তি দেয়। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন- আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে। যা কমিশন সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

তিনি জামালপুর-৩ মেলান্দহ – মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই। এর আগে, আজ সকাল ১০টা থেকে ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে – ১১ জানুয়ারি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট