1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জীবন আমার ধন্য হলো, হয়ে লক্ষ্মীপুরের বউ  সিনথিয়া ইসলামের আবেগঘন বার্তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

ভিডিও সংবাদ 👇👇

জীবন আমার ধন্য হলো, হয়ে লক্ষ্মীপুরের বউ  সিনথিয়া ইসলামের আবেগঘন বার্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : রাকিব হোসেন

“জীবন আমার ধন্য হলো, হয়ে লক্ষ্মীপুরের বউ এমন আবেগঘন বার্তার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশি পুত্রবধূ, ফরাসি নাগরিক সিনথিয়া ইসলাম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।জানা গেছে, ২০১৭ সালে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনথিয়া। এরপর লক্ষ্মীপুরের যুবক রাসেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল ‘অম’। বর্তমানে মুসলিম পরিচয়ে তিনি পরিচিত সিনথিয়া ইসলাম নামে।দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী। তাদের কন্যা সন্তান আমেনা ইসলাম (৬) এবং পুত্র আলিফ ইসলাম (৪)। সম্প্রতি রাসেল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে আসেন। সেখানে তারা মেঘনা নদীর তীরসহ লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেন এবং গ্রামীণ পরিবেশে সময় কাটান।পরিবারটির আনন্দঘন মুহূর্তগুলো তাদের ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে অনেকের মন কেড়েছে। বিদেশি হয়েও একজন বাংলাদেশি পুত্রবধূ হিসেবে গ্রামবাংলার সঙ্গে এমন আত্মিক বন্ধন অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।লক্ষ্মীপুর ভ্রমণের পাশাপাশি তারা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারেও ঘুরে আসেন। প্রকৃতির সৌন্দর্য ও পারিবারিক আনন্দের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশপ্রেম ও পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) সকালে তারা বাংলাদেশ ত্যাগ করেন। তবে অল্প সময়ের এই সফরেই লক্ষ্মীপুরের মানুষের সঙ্গে সিনথিয়া ইসলামের সম্পর্ক হয়ে উঠেছে আরও গভীর ও আবেগঘন।বিদেশি হয়েও একজন বাংলাদেশি বউ হিসেবে সিনথিয়া ইসলামের এমন ভালোবাসা ও আন্তরিকতা ইতোমধ্যেই নেটিজেনদের হৃদয় জয় করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট