নাজিম উদ্দিন চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি
নাজিরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ১১-০১-২০২৬ বাদে মাগরি ৪নং ওয়ার্ড বিএনপি'র দলীয় কার্যালয় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।দোয়া মাহফিলটি নাজিরহাট পৌরসভা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সাহেবের সভাপতিত্বে নাজিরহাট পৌরসভা বিএনপির সংগঠক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল সালাম, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডাঃ বদিউল আলম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুল করিম ফিকার, কৃষক দলের সদস্য মোহাম্মদ আলা উদ্দীন।এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জোনায়েদ, মোহাম্মদ সেলিম, ইউসুফ, আক্তার হোসেন, মোহাম্মদ সোহেল, লোকমান, উমর ফারুক, জীসানসহ আরও অনেকে।দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাসিদা পুকুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আমজাদ হোসেন সাহেব।মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬