1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে পেঁয়াজের ভালো ফলনে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে পেঁয়াজের ভালো ফলনে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর 
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর 

মাদারীপুর জেলার শিবচর, কালকিনি-ডাসার, রাজৈর ও সদর উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হওয়ায় স্বস্তিতে রয়েছেন কৃষকরা। শীত মৌসুমে আবাদ করা পেঁয়াজ ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। গাছে গাছে ফুলের কলি দেখা যাওয়ায় পরিপুষ্ট পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে কৃষকরা কলি ভাঙার কাজে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ৪ হাজার ২৬২ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলায় সর্বাধিক ৩ হাজার ৫৫৭ হেক্টর, কালকিনি-ডাসার উপজেলায় ৪৩৫ হেক্টর, রাজৈর উপজেলায় ১৯৬ হেক্টর এবং মাদারীপুর সদর উপজেলায় ৩৭৭ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে।

চাষিরা জানান, এক মাস আগে পেঁয়াজ কলি বাজারে ভালো দামে বিক্রি হলেও বর্তমানে দাম কমে গেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে নতুন পেঁয়াজ বাজারে উঠলে কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা দাম পাওয়ার আশা করছেন তারা। মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন জানান, সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার সহায়তা দেওয়ায় এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট