1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাণীনগরে ১০ খড়ের পালায় দুর্বৃত্তের আ'গু'ন ৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রাণীনগরে ১০ খড়ের পালায় দুর্বৃত্তের আ’গু’ন ৫ লাখ টাকার ক্ষতি

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী, রাণীনগর
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী, রাণীনগর

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ১০টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছিপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় রোববার (১১ জানুয়ারি) বিকেলে আইনগত ব্যবস্থা চেয়ে ভুক্তভোগী মাসুদ রানা রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাখালগাছিপাড়া গ্রামে ভুক্তভোগী মাসুদ রানার বাড়ির অদূরে তিনটি বড় খড়ের পালা ছিল। তার পাশেই ছিল আরও কয়েকজন প্রতিবেশীর খড়ের পালা। শনিবার গভীর রাতে কে বা কাহারা শত্রুতা করে পরিকল্পিতভাবে এসব খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাসুদ রানাসহ চার ব্যক্তির মোট ১০টি খড়ের পালা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই খড়ের দাম প্রায় ৫ লাখ টাকা। হঠাৎ করে গৃহপালিত পশুর প্রধান খাদ্য খড় পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগকারী মাসুদ রানা বলেন, “শত্রুতা করে আমাদের পালায় আগুন দেওয়া হয়েছে। আমার ৩টি পালাসহ মোট ১০টি পালা পুড়েছে। আমরা এখন গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি থানায় অভিযোগ দিয়েছি এবং এর বিচার চাই। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, খড়ের পালায় আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট