মোঃ তাহিদুল ইসলাম মধুপুর উপজেলা প্রতিনিধি
গতকাল ( শনিবার) মধুপুর মাস্টার পাড়ায় আয়োজিত সনাতন ধর্মীয় এক শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মুহাম্মাদ আব্দুল্লাহেল কাফি । সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আব্দুলাহেল কাফি বলেন দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এরা ধর্ম, মানবতা ও নৈতিকতার শত্রু। যে যেখানেই থাকুক—অন্যায়ের সাথে জড়িত হলে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।এসময়ে উপস্থিত অতিথি মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আঃ কাদির, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ রিজোয়ানুল্লাহ খান রিদোয়ান, পৌর আমীর মাওলানা ইকবাল হোসাইন সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।তার এই স্পষ্ট ও সাহসী বক্তব্যে মধুপুর মাস্টার পাড়ার সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলের মাঝে আস্থা, ভরসা ও নতুন আশার সঞ্চার হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬