1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সকালে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের চতুর্থ তলার হল কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. তাজুদ আলী, সহকারী শিক্ষক অমিয়কর দাস, নিকেশ দাস, অভিভাবক প্রতিনিধি মোশাহিদ আলী, হামিদুর রহমান, সাইদুর রহমান, মুজিবুর রহমান, শাহীন আহমদ, জিয়াউর রহমান, আজমল হোসেন।এছাড়াও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, গাজীনগর গ্রামের আমেরিকা প্রবাসী মো. শওকত আলী ও আবুল উদ্দিন।সমাবেশে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি রিয়াজ উদ্দিন, আরজু মিয়া, শফির উদ্দিন, পাথারিয়া গ্রামের ঈমান আলী, আসামোড়া গ্রামের সিরাজুল ইসলাম ও রোকন হোসেনসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানসিক প্রস্তুতির বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।
সমাবেশে বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, আমেরিকা প্রবাসী মো. শওকত আলী এবং অভিভাবক প্রতিনিধি মোশাহিদ আলী এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ঘোষণা দেন আগামী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ-৫ অর্জন করবে, তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট