1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাতীয় শিক্ষা সপ্তাহে লৌহজংয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সিয়াম। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

জাতীয় শিক্ষা সপ্তাহে লৌহজংয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সিয়াম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহে লৌহজংয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সিয়াম।

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম।তার এই সাফল্যে শিক্ষা পরিবার,সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।শিক্ষা প্রশাসনের মূল্যায়নে শিক্ষাদান পদ্ধতি,শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও সামাজিক সম্পৃক্ততার জন্য তিনি এই সম্মান অর্জন করেন।

১৯৯৮ সালের ৭ মে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন।দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্বেরামের পারী বাড়ির সন্তান।তার পিতা আব্দুর রহমান বেপারী ও মাতা মোমেলা বেগম।পারিবারিক মূল্যবোধ ও শৃঙ্খলাই তার শিক্ষকতা জীবনের অনুপ্রেরণা বলে জানান তিনি।

শিক্ষাকে তিনি কেবল পেশা নয়,বরং মানবসেবার একটি মাধ্যম হিসেবে দেখেন।শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখেন।ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তিনি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করেন।
শিক্ষকতার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

চলতি বছর শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আদায়ের আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
এই উদ্যোগ দেশব্যাপী শিক্ষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম মনে করেন,
কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।তার এই চিন্তাধারা শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে।এলাকাবাসী ও সহকর্মীরা আশা প্রকাশ করেন,একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি ভবিষ্যতেও শিক্ষা ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট