1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প  ড. মাসুদের  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প  ড. মাসুদের 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন 

পটুয়াখালী বাউফল শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাউফলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ আয়োজিত তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের তৃতীয় দিনে অসহায় মানুষের মাঝে ফিরে আসে স্বস্তির অনুভূতি।
আজ রোববার ইবনে সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।ক্যাম্পে বৃদ্ধ, নারী, তরুণ-তরুণী ও শিশু—সব বয়সী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানাসহ একদল অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত মানুষজন এই সেবায় উপকৃত হন।চোখের চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল করিম বলেন,“বয়সের কারণে চোখে ভালো দেখি না। টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ ফ্রি চিকিৎসা পেয়ে অনেক স্বস্তি লাগছে।মধ্যবয়সী রওশন আরা বেগম বলেন,“আমাদের মতো গরিব মানুষের জন্য এমন ফ্রি ক্যাম্প অনেক বড় সহায়তা।কলেজশিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন,“গ্রাম পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া সত্যিই আশার কথা।দিনমজুর সাইফুল ইসলাম বলেন,“কাজ বাদ দিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনা খরচে চিকিৎসা পেয়ে উপকার হয়েছে।আরেক তরুণী বলেন,“শহীদ ওসমান হাদীর নামে এই উদ্যোগ মানবিকতার দারুণ দৃষ্টান্ত।আয়োজকরা জানান, ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ঠান্ডাজনিত রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি চশমা ও চোখের ড্রপসহ প্রয়োজনীয় সেবাও পাচ্ছেন রোগীরা।এ সময় প্রধান অতিথি বাউফলের জামায়াতের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,শহীদ ওসমান হাদীর স্মৃতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। যতদিন আল্লাহ শক্তি দেবেন, ততদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবায় কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট