1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বালিয়াকান্দিতে অ স্ত্র, ম দ, নগদ অর্থ সহ বিএনপির নেতা গ্রে ফ তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বালিয়াকান্দিতে অ স্ত্র, ম দ, নগদ অর্থ সহ বিএনপির নেতা গ্রে ফ তা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বালিয়াকান্দিতে অ স্ত্র, ম দ, নগদ অর্থ সহ বিএনপির নেতা গ্রে ফ তা র

মো: তুহিন মন্ডল( পাংশা রাজবাড়ী প্রতিনিধি)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র, মদ, নগদ অর্থ ও ওয়াকি-টকিসহ বিএনপির সাবেক নেতা ও এক সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুর রব তালুকদার।

গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু (৫৪) ও তার সহযোগী মো. হৃদয় (২৭)। হৃদয় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মশিউল আজম চুন্নু একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি। আজ দুপুরে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি এয়ার রাইফেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভরা বিদেশি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, আসামী মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলাসহ ১৭টি মামলা রয়েছে।আজ বিকেলে তাকে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের সদস্যরা সদর থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট