1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রশিদপুর ও শংকরপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রভিত্তিক দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রশিদপুর ও শংকরপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রভিত্তিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

রশিদপুর ও শংকরপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রভিত্তিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় ও শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রভিত্তিকভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মিতু। প্রধান বক্তা ছিলেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী ও সাবেক প্রচার সম্পাদক জনাব শিপার মেহেদী ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট জামিল হাসান তাপস ( জামালপুর জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক জনাব মোঃ আজহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মোঃ এমদাদুল হক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন পাখিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। বক্তারা বলেন, বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার মাধ্যমে আগামীর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, এডভোকেট জামিল হাসান তাপস দলবদ্ধভাবে সকলকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট