1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর বাগমারায় আত-তাবারা মডেল হাসপাতালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ও ২-লাখ টাকা-জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর বাগমারায় আত-তাবারা মডেল হাসপাতালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ও ২-লাখ টাকা-জরিমানা

স্টাফ রিপোর্টার,
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত আত-তাবারা মডেল হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া নিউরো চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেনে–শুনে ভুয়া চিকিৎসক নিয়োগ দেওয়ার দায়ে হাসপাতালটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভুয়া চিকিৎসক হিসেবে আটক হন নুরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডা. মো. রফিকুল হাসান’ নামে পরিচয় দিয়ে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। আটক নুরুল ইসলাম রাজশাহীর বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন নম্বর A-34797 ব্যবহার করে নিজেকে এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। তবে তদন্তে বেরিয়ে আসে, তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা মাত্র এইচএসসি পাস।

আত-তাবারা মডেল হাসপাতালের চেম্বার ও ভেতরের সাইনবোর্ডে তাকে ‘জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ’-এর নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা ছিল। সেখানে ব্রেইন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের চিকিৎসা দেওয়ার দাবিও করা হয়। কিন্তু অনুসন্ধানে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক বলে প্রমাণিত হয়।অভিযানের সময় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাফিউল্লাহ নেওয়াজ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞার কাছে প্রসিকিউশন দাখিল করেন।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারায় নুরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া আত- তাবারা মডেল হাসপাতালের মালিক মশিউর রহমানকে জেনে–শুনে ভুয়া চিকিৎসক নিয়োগ, রোগীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার এবং প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক ভুয়া চিকিৎসক শুধু ভবানীগঞ্জ নয়, আত্রাই উপজেলার সেভেন স্টার ক্লিনিকসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ও ক্ষোভ ছিল। এদিকে আত-তাবারা মডেল হাসপাতালকে ঘিরে অতীতেও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, চিকিৎসক সংকট, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার কারণে সেখানে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এসব অভিযোগের কার্যকর তদন্ত এতদিন দৃশ্যমান হয়নি।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, “জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া ডাক্তার, অননুমোদিত ক্লিনিক ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এ এস এম সায়েমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও দ্রুত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট