1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি বগুড়া
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিক্তা মিস তেরমিজী রহমান (৪০)।অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় অভিযোগকারী ও অভিযুক্ত মো. মহিউল আলমের (৫৮) পাশাপাশি জমি রয়েছে। সম্প্রতি অভিযুক্ত তার জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন। এরই ধারাবাহিকতায় অভিযোগকারীর জমিতে প্রবেশের রাস্তা সংলগ্ন প্রাচীরের একটি অংশ ভেঙে সীমানা দখলের চেষ্টা করা হয়।এ ঘটনায় অভিযোগকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে (মোকদ্দমা নং–৫২৯পি/২০২৫) আদালত উক্ত জমির ওপর ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগে বলা হয়, আদালতের এ আদেশ অমান্য করে গত ৫ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তের নির্দেশে ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশপথ সংলগ্ন প্রাচীরের বাকি অংশ ভেঙে পুনরায় সীমানা দখলের চেষ্টা করে।ঘটনার খবর পেয়ে অভিযোগকারী দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আদালতের আদেশ মানতে অস্বীকার করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মো. মনিরুজ্জামান মানিক ও মো. মুক্তাদির রহমান সহ এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করেছেন। আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।এ বিষয়ে অভিযোগকারী তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের নিকট আবেদন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট