1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিপাহীর পাড়া বাজারে খোলা ইউ ড্রেইন: দুর্ঘটনার ঝুঁকিতে স্কুলগামী শিক্ষার্থীরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সিপাহীর পাড়া বাজারে খোলা ইউ ড্রেইন: দুর্ঘটনার ঝুঁকিতে স্কুলগামী শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার সিপাহীর পাড়া বাজার এলাকায় খোলা ইউ ড্রেইন (U-Drain) এখন এলাকাবাসীর জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও পথচারীদের জন্য এটি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।সরেজমিনে দেখা যায়, এক পাশে খোলা ড্রেইন আর অন্য পাশে দেয়াল বা বেড়া থাকায় চলাচলের জন্য কোনো ফুটপাত নেই। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা, জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছে।এলাকাবাসী অভিযোগ করেন, সিপাহীর পাড়া বাজারের আশেপাশে কোনো ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনা সরাসরি ড্রেইনে ফেলা হচ্ছে।ফলে ড্রেইনটি এখন ময়লায় ভরে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। ছোট ছোট শিশুরা সেই নোংরা পানিতে খেলাধুলা করায় তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয়রা আরও জানান, চায়ের দোকানে বসে নেতারা ভোটের আলোচনা করলেও এই গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলো নিয়ে তেমন কোনো আলোচনা বা উদ্যোগ দেখা যায় না। অথচ খোলা ড্রেইনটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এলাকাবাসীর পক্ষ থেকে মহেশখালী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেইনটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দাবি জানানো হয়েছে, যাতে কোমলমতি শিশু ও সাধারণ মানুষের জীবন নিরাপদ হয়।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা এমন আশঙ্কাই করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট