1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নয়া পল্টনে নিয়ম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভিসা থাকা সত্ত্বেও মিলছে না টিকিট - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

নয়া পল্টনে নিয়ম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভিসা থাকা সত্ত্বেও মিলছে না টিকিট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

রাকিব হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 

রাজধানীর নয়া পল্টনের কাজি টাওয়ারে অবস্থিত নিয়ম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন,আব্দুল হান্নান, নাসির হোসেন ও রিপন। তারা তিনজনই উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য ভিসা সংগ্রহ করেন এবং নির্ধারিত সমস্ত অর্থ পরিশোধ করেন।
ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, তার ফ্লাইটের তারিখ ছিল গত ৪ জানুয়ারি। তবে ওই দিন সংশ্লিষ্ট ট্রাভেলস কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট বুঝিয়ে দেয়নি এবং জানানো হয় তার ফ্লাইট বাতিল হয়েছে। এরপর থেকে গত ১০ দিন ধরে প্রতিদিন অফিসে ডেকে নেওয়া হলেও তাকে টিকিট দেওয়া হয়নি। বারবার ‘আজ দেব, কাল দেব’ বলে ঘুরানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।অন্যদিকে নাসির হোসেন ও রিপনকে টিকিট দেওয়া হলেও পরে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এতে তারা চরম ভোগান্তি ও আর্থিক সংকটে পড়েছেন।ভুক্তভোগীদের আরও অভিযোগ, অভিযুক্তদের পক্ষ থেকে একেক সময় একেক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে ফ্লাইট বাতিল, কখনো আবার নতুন তারিখে টিকিট দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে।এসব অসঙ্গত বক্তব্যে তারা আরও সন্দিহান হয়ে পড়েছেন।ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এই প্রতারণার সঙ্গে নিয়ম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও অপর কর্মকর্তা মোঃ মাসুদ আলম জড়িত।এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো স্পষ্ট বা লিখিত বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রতারণার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট