1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুরে হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উ দ্ধা র করল জেলা পুলিশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুরে হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উ দ্ধা র করল জেলা পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করল জেলা পুলিশ

সৈয়দ আলরাজী, জেলা প্রতিনিধি | পিরোজপুর

পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো ২২টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।
থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো—
পিরোজপুর সদর থানা: ৭টি
ইন্দুরকানী থানা: ৫টি
মঠবাড়িয়া থানা: ৩টি
নাজিরপুর থানা: ৫টি
নেছারাবাদ থানা: ২টি
এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধারকৃত অর্থের মধ্যে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং সাইবার অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হারানো মোবাইল ফোন ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট