1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লক্ষ্মীপুরে যৌতুক ও মাদকের বলি গৃহবধূ স্বামীকে প্রধান আসামি করে হত্যার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

লক্ষ্মীপুরে যৌতুক ও মাদকের বলি গৃহবধূ স্বামীকে প্রধান আসামি করে হত্যার অভিযোগ

ওহিদুল ইসলাম লক্ষ্মীপুর
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

ওহিদুল ইসলাম লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নে যৌতুক ও মাদকাসক্তির এক ভয়াবহ পরিণতিতে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী গৃহবধূ মারিয়া সুলতানা জুঁই। সদর থানাধীন ১৫ নম্বর লাহারকান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সফিপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী মো. পারভেজ হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সফিপুর গ্রামের লিটন মিয়ার ছেলে মো. পারভেজ হোসেনের সাথে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মারিয়া সুলতানা জুঁইয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নিহতের বাবা মো. জুয়েল ও মা শারমিন আক্তার সালেহা অভিযোগ করে বলেন, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য এবং যৌতুকের দাবিতে তিনি নিয়মিত জুঁইকে অমানবিক নির্যাতন করতেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে লাগাতার নির্যাতনের পর পরিকল্পিতভাবে জুঁইকে হত্যা করা হয়েছে। নিহতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়। যৌতুকের টাকার জন্যই ওরা আমার একমাত্র মেয়েটাকে কেড়ে নিয়েছে।

এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, মাদকাসক্তি ও যৌতুকের করাল গ্রাস সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর সদর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট