1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর উপজেলা তরুণ দলের ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর উপজেলা তরুণ দলের ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা তরুণ দলের ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) : জাতীয়তাবাদী তরুণ দল শ্যামনগর উপজেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ১১ জানুয়ারি রবিবার সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক আবুল বাশার উক্ত কমিটি অনুমোদন দেন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল মল্লিক,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাকিম,এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজবাহার হোসেন লিটন।এই কমিটি অনুমোদনের মাধ্যমে শ্যামনগর উপজেলায় জাতীয়তাবাদী তরুণ দলের কার্যক্রম আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।নবনির্বাচিত কমিটিকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। সাম্য,ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে নতুন কমিটির সদস্যরা আগামী সময়ে উপজেলায় তরুণদের উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং সংগঠনেকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। নবনির্বাচিত সভাপতি মোঃ জয়নাল মল্লিক বলেন,এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। আমরা শ্যামনগরের সকল তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সংগঠনের শক্তি বাড়াতে এবং কার্যক্রমকে শক্তিশালী করতে সংগঠনে দায়িত্বশীলতার সাথে কমিটির সকল পদধারীরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন, নেতাকর্মীদের সতর্ক ও সংযমীভাবে
দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন,তরুণ দলের কমিটি শ্যামনগর উপজেলায় তরুণদের শক্তিকে সংগঠিত করে
সামাজিক পরিবর্তন এবং গঠনমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট