1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কাঠামো রাজশাহীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কাঠামো রাজশাহীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান

গণভোট কোনো সাময়িক রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়; এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্রের ভিত্তি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রক্রিয়া এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কী হবে, বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে এসব মৌলিক প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকা উচিত।জনগণের সেই মতামত জানার সবচেয়ে গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক উপায় হলো গণভোট। এ কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজ সকাল ১১টায় রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার, জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতভেদ থাকলেও গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য রয়েছে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনার কাঠামো সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ পায়, যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। এ কারণেই গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।তিনি অতীতের নির্বাচন ব্যবস্থার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ বারবার ভোটাধিকার প্রয়োগ করতে চাইলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে মানুষের মধ্যে হতাশা ও অনাস্থা সৃষ্টি হয়েছে। সেই আস্থা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত দেয়, তাহলে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাকে সেই গণরায় বাস্তবায়ন করতে হবে। একইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও জনগণের ইচ্ছা ও ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করতে পারবে না।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট