মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
সোনাগাজীতে মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে গ্রীনল্যান্ড গ্রুপের আয়োজনে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। তিনি বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। গ্রীনল্যান্ড গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও অনুকরণীয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কম্বল বিতরণ অনুষ্ঠানে শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষ অংশগ্রহণ করেন। শীতার্তদের মধ্যে কম্বল পেয়ে তারা গ্রীনল্যান্ড গ্রুপ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬