1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চরমোনাইতে আ.লীগ নেতার বিরূদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

চরমোনাইতে আ.লীগ নেতার বিরূদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

মোঃ নুরে আলম, বরিশাল 
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ নুরে আলম, বরিশাল 

বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের আকনবাড়িতে সাংবাদিক মাসুদ রানার ঘরে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ঘরের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গত শুক্রবার গভীর রাতে এ সময় ঐ ঘরে শুধুমাত্র মাসুদের দাদু ছিলেন। গভীর রাতে আগুনের টের পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংবাদ প্রকাশের জেরে এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দৈনিক ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা। তিনি বলেন, গত ৩০ এপ্রিল “চরমোনাইতে আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী আগুন সন্ত্রাসী ও ভূমিদস্যু দুলাল হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি কাভার করতে গিয়ে আমি এই ফ্যাসিস্টদের রোশানলে পড়ি। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আমার ঘরে অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়িতে একা অবস্থান করছিলেন আমার দাদু। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার ও তার সহযোগী মামুন মোল্লা সহ ফ্যাসিস্টচক্র এই কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । অভিযুক্ত দুলাল হাওলাদার ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আরেক অভিযুক্ত মামুন মোল্লা অস্বীকার করে বলেন, আমি এর কিছুই জানিনা, কেবলই শুনলাম। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালে সিনিয়র সাংবাদিকরা। অবিলম্বে তদন্ত স্বাপেক্ষে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট