বিশেষ প্রতিবেদন
সুনামগঞ্জের ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুস ছালাম। গত ১১ জানুয়ারি ২০২৬, রোববার এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত ও দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছালাম (সাকিল) বর্তমানে জাতীয় দৈনিক 'প্রভাতী বাংলাদেশ' পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি অত্র প্রেসক্লাবের একজন নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে আসছিলেন।
এক অভিনন্দন বার্তায় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির বলেন, "মোহাম্মদ আব্দুস ছালাম একজন অভিজ্ঞ ও দূরদর্শী সংবাদকর্মী। আমরা আশাবাদী যে, তার নৈতিক নেতৃত্বে ছাতকের গৌরবময় সাংবাদিকতার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। সত্য, সাহস ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ক্লাব ছাতকের সাংবাদিকতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।"
ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় সাংবাদিক সমাজ তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। দায়িত্ব গ্রহণের পর আব্দুস সালাম সাকিল সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬