1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভারতে আটক হওয়া ৮৩ বাংলাদেশি জেলের মুক্তির দাবি ও আটককৃত জেলে পরিবারগুলোর পাশে কোস্ট ফাউন্ডেশন , আঞ্চলিক সহযোগিতার জোর দাবি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ভারতে আটক হওয়া ৮৩ বাংলাদেশি জেলের মুক্তির দাবি ও আটককৃত জেলে পরিবারগুলোর পাশে কোস্ট ফাউন্ডেশন , আঞ্চলিক সহযোগিতার জোর দাবি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ভারতে আটক হওয়া ৮৩ বাংলাদেশি জেলের মুক্তির দাবি ও আটককৃত জেলে পরিবারগুলোর পাশে কোস্ট ফাউন্ডেশন , আঞ্চলিক সহযোগিতার জোর দাবি।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
ভোলা।

সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের (ICG) হাতে আটক হওয়া ৮৩ জন বাংলাদেশি জেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন । এই জেলেদের প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে প্রদান করা হয়েছে। শীতের এই সময়ে ঘন কুয়াশা ও ভালোমত দেখতে না পাওয়ার কারণে এবং অধিকাংশ নৌকায় যথাযথ নেভিগেশন সরঞ্জাম না থাকায় তারা এমন অনাকাঙ্ক্ষিত সীমান্তততত লঙ্ঘনের শিকার হন।

এই জেলেরা শুধুমাত্র পরিবারের মুখে খাবার তুলে দিতে সাগরে গিয়েছিলেন। কিন্তু আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তির অভাব ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। তাদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা ও আর্থিক সংকটে পড়েছে।

কোস্ট ফাউন্ডেশন ইতিমধ্যে বাংলাদেশে ভারতের হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সকল জেলেদের অবিলম্বে মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর অধিকারভিত্তিক সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ রক্ষা করে যাচ্ছে, যাতে এই জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি আরও জোরালো হয়।

কোস্ট ফাউন্ডেশন এই সমস্যার টেকসই সমাধানের জন্য মাঠ পর্যায়েও কাজ করে যাচ্ছে। এর মধ্যে ট্রলারগুলোতে সোনার (SONAR) প্রযুক্তি স্থাপন, আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ এবং দ্রুত প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

কোস্ট ফাউন্ডেশনের দাবি, আটককৃত জেলেদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং তাদেরকে তাদের পরিবারে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখতে হবে, এরা অপরাধী নয়, বরং বৈরি আবহাওয়া ও অবকাঠামোগত দুর্বলতার শিকার। তাদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা হোক।

উপকূলীয় ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এবং ইস্যুভিত্তিক দ্রুত, মর্যাদাপূর্ণ ও সহযোগিতামূলক সমাধানের জন্য কার্যক্রম অব্যাহত রাখতে কোস্ট ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট