1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সদর ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা বাজার এলাকার খামার গ্রামের বাসিন্দা সাজেদুল হকের ছেলে শাহীন আলম (২৬) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন আলম মাদক সংরক্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ির একটি কক্ষের ছাদের ওপর লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম বলেন,গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।বর্তমানে গ্রেফতারকৃত মাদককারবারী ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে। পুলিশের এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট