মাদারগঞ্জে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রিয়াজুল ইসলাম মুছা
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সোমবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাদারগঞ্জ উপজেলা, পৌর ও সকল কলেজ সমূহ আয়োজনে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালনা শুরু করেন।
অনুষ্ঠান টি উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পদ কবির, সাবেক যুগ্ম সাধারণ ঢাকা কলেজ ছাত্রদল, দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি তিতুমীর কলেজ ছাত্রদল, আনিছুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল, হুমায়ুন কবির সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, মাহিন হাসান, যুগ্ম আহ্বায়ক তেজগাঁও কলেজ ছাত্রদল, জাকিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, হাসিবুল রহমান আসিফ, আহ্বায়ক শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ,আতিকুর রহমান আতিক, আহ্বায়ক সদস্য বাংলা কলেজ ছাত্রদল ও রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা ছাত্রদল।
এছাড়াও উপস্থিত উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬